মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_img

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে: পুলিশ সুপার

খবর বিজ্ঞপ্তি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম মহোদয়ের এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি উল্লেখ করেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; আমাদের নিজেদের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সন্ত্রাস ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়তে এবং মানবাধিকার সুরক্ষায় আমরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক সেলিম নূর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img