বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_img

হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img