বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
spot_img

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মোমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাবে পার পেয়ে না যায়। আজ বুধবার (২৮ অক্টোবর) ২০০৬ সালের হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অতীতের সব হত্যাকাণ্ড ও নির্যাতনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। নতুন করে কেউ যেন ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও স্বেচ্ছাচারিতার পথে হাঁটতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তিনি দেশে সব ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
শহীদদের রক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত থাকবে। তাঁরা অতীতের সব রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img