শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_img

লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু-এর উদ্যাগে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি: অক্টোবর সেবা মাস ২০২৬ উপলক্ষে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু-এর উদ্যোগে নূর-ই-মদিনা কুরআন মাদরাসায় একটি সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচির প্রোগ্রাম স্পন্সর ছিলেন মাজহারুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, রাসটেক্স ইন্টারন্যাশনাল। তাঁর সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের রক্তচাপ, ওজন ও বিএমআই (বডি মাস ইনডেক্স) পরিমাপের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য যাচাই করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্যসেবার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।
জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশা প্রতিরোধক স্প্রে বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ঘর পরিষ্কারের সামগ্রী, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, মেঝে পরিষ্কারের উপকরণ ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়। নিরাপদ পানি ব্যবহারে উৎসাহিত করতে মাদরাসায় একটি পানির ফিল্টারও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা ও নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরা এবং মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মানুষের দৈনন্দিন জীবনে সহায়ক সামগ্রী পৌঁছে দেওয়া। অক্টোবর সেবা মাসের ধারাবাহিকতায় এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করে।
কর্মসূচিতে সহযোগিতা করেছে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু। লিও ক্লাবের পক্ষ থেকে প্রোগ্রাম স্পন্সর মাজহারুল ইসলাম এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img