রবিবার, নভেম্বর ৮, ২০২৬
spot_img

ন্মোচন হলো সৌরভ ও সোমার যুগলকন্ঠে শ্যামাসংগীত “একবার বিরাজ গো মা”

খবর বিজ্ঞপ্তি: শ্যামাপুজা ও দীপাবলী উপলক্ষে সঙ্গীতশিল্পী সৌরভ ও সোমার যুগলকন্ঠে “একবার বিরাজ গো মা” ভক্তিমূলক শ্যামাসংগীত আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে তিনটায় গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়িতে কালীমাকে নিবেদন করে গানটি উম্মাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি শ্রীযুত আর.কে.দাশ রুপু, সাধারণ সম্পাদক শ্রীযুত রুভেল দে, সঙ্গীতশিল্পী সৌরভ, সোমাসহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ। অনুষ্ঠানস্থল থেকে গোলপাহাড় কালীবাড়ির ফেসবুক পেজসহ শিল্পীদের নিজস্ব পেজে প্রকাশিত হয়েছে। গানটির রচয়িতা এবং সুরকার হলেন স্বামী কৃষ্ণানন্দ। গোলপাহাড় মহাশশ্মান কালীবাড়ী মন্দিরের উপর সম্পূর্ণ গানটি চিত্রায়িত করে শিল্পীদ্বয় তাদের মনের অঞ্জলী নিবেদন করেছেন। গানটি সঙ্গীত পরিচালক সৃজন রায়ের তত্বাবধানে, কে.এস ডিজটালের কর্ণধার কনক রাজবরের আওতাধীন অডিও এবং হিমেল বড়ুয়া স্বপনীলের সহযোগীতায় ভিডিওগ্রাফী করা হয়েছে।
অনুষ্ঠানে বহুল প্রচলিত এই ভক্তিমূলক গানটি নিয়ে শিল্পীযুগল বলেন, গানটি অনেক প্রখ্যাত শিল্পী অনেক সময় করেছেন,আমরা কেবল কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, আশা করি দর্শক শ্রোতাদের ভাল লাগবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img