নিজস্ব প্রতিবেদক: নগরের সদরঘাট থানার পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিএমপি অধ্যাদেশে ১৬ জন, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে একটি মামলার সন্দেহভাজন একজন এবং মারামারির মামলায় একজন রয়েছেন।শুক্রবার (৬ নভেম্বর) রাতে সদরঘাট থানার শুভপুর, কদমতলী ও লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো.শাহিন, ওমর আলী, মো. শিপন, মো. রিয়াদ, জয় দাস, মো. হাসিব ইসলাম, এ আল কিবরিয়া, মো. রিফাত, মো. সোহান, মো. মাসুম আক্তার, আকবর আলী তুষার, মো. রাজা, মো. সুজন, মো. সেকান্দার হোসেন, অভি রহমান ও নেজাম।এ ছাড়া ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. সানজিদ (২৪) এবং মারামারির মামলায় মো. ছালাউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর বলেন, গ্রেপ্তারকৃতরা রাতে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।জিজ্ঞাসাবাদে অবস্থানের সন্তোষজনক কারণ জানাতে না পারায় সিএমপি অধ্যাদেশে তাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদেন আদালতে পাঠানো হয়েছে।


