সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি সাঈদ আল নোমান

অনলাইন ডেস্ক: মানবাধিকার সুরক্ষা, জলবায়ু, কূটনীতি ও সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।গতকাল রোববার (৮ নভেম্বর) থেকে ১৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা, ১৪ থেকে ১৬ নভেম্বর তুরস্ক এবং ১৬ থেকে ২০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন তিনি।এসব সফরে আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপ, সংসদীয় কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।সাঈদ আল নোমানের আন্তর্জাতিক সফরসূচিতে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আয়োজিত গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স অন হিউম্যান রাইটস, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 এবং বেলজিয়ামের ব্রাসেলসে World e-Parliament Conference।
এসব আন্তর্জাতিক আয়োজন মানবাধিকার, জলবায়ু সহযোগিতা, সংসদীয় কার্যক্রমের ডিজিটাল রূপান্তর ও বৈশ্বিক নীতিগত সংলাপে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়।
জানা গেছে, ই-গভর্নেন্স, পাবলিক পলিসি ও সোশ্যাল পলিসি নিয়ে সাঈদ আল নোমানের গবেষণামূলক আগ্রহ রয়েছে। ডিজিটাল রাষ্ট্র পরিচালনা, কার্যকর জননীতি, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো বিষয়গুলোতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এসব আয়োজন।
সংসদীয় কূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির পরিপূরক হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও নীতিগত সংলাপ সম্প্রসারণে ভূমিকা রাখে। এ প্রেক্ষাপটে সাঈদ আল নোমানের এ সফরের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img