মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
spot_img

গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে গুইমারা থানা-পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।
দলীয় কার্যালয়ে আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। পরে তাদের নেতৃত্বে বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img