ডা. কিউ.এম. অহিদুল আলম : প্রাইমারি স্কুলের প্রথমদিকে বাচ্চাদের খেলায় খেলায় যায়। বাচ্চাদের বুদ্ধি গজানো যতই বাড়ে ততই বাংলা ও ইংরেজি বিষয়ে প্যারাগ্রাফ ও রচনা লিখতে হয়। অনেক বিষয়েই রচনা শিখানো হয় । কিন্তু গরু সম্বন্ধে রচনা বাংলা-ইংরেজি উভয় বিষয়ে এত ‘কমন’ যে শুধু ওটা পড়েই দিব্যি দশম শ্রেণি পার করে দেওয়া যায়।
গরুর মাহাত্ম্য ছাত্রজীবনে অনুভব করিনি। শুধু মুখস্থ করেছি ও পরীক্ষার খাতায় লিখে নম্বরের প্রতিযোগিতা করেছি। বয়স পঞ্চাশোর্ধ হলে মেলা- মজলিসে দাওয়াত বেড়ে যায়। ছাত্রজীবনে গরু রচনা শেষ করতে হয় “উপকারিতা’ প্যারাগ্রাফ দিয়ে। তবে তুই একটা ছাগল! বলে বন্ধুকে রাগালেও তুই একটা গরু- বললে রাগের প্রকাশ ততটা প্রকাশ পায় না। এটাও গরুর উপকারিতা। গরুর বড় অপকারিতা হচ্ছে বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে যত বাংলাদেশি নিহত হয়, তার বেশিরভাগই গরু-পাচারেরে নিয়োজিত বাংলাদেশি বা ভারতীয় নাগরিক।
গরু নিয়ে বাংলাদেশে যত কিছুই হোক না কেন, দাঙ্গা হয় না- যাকে ইংরেজিতে ‘রায়ট’ বলে এবং যার খোলামেলা অর্থ হিন্দু-মুসলিম সংঘর্ষ, তা পৃথিবীর আদরের দেশ ভারতে এক সাংবাৎসরিক ঘটনা, গো-ভক্ত আর গো-ভক্ষক এটা ভারতের এক নম্বর সমস্যা। এটা গরু রচনার অপকারিতার বিশেষ উল্লেখযোগ্য পয়েন্ট। ষাটের দশকে ভারতীয় কমিউনিস্ট পার্টি মস্কোপন্থী ও পিকিংপন্থী দুই ভাগে ভাগ হলে সিপিআই কংগ্রেসের দোসর বা দু’জনের ভাষায় বিটিএম রূপে কাজ করে। তখন নির্বাচনে কলকাতায় দেওয়ালে স্লোগান লেখা হয়-
*দিল্লি থেকে এল গাই
সজে বাছুর সি.পি.আই’
গরু ভারতীয় দর্শন, সমাজ, রাজনীতি
যেখানে গো-ভক্ষক পাও
আগুন জ্বালিয়া দাও।”
এই আপ্তবাক্যে নরেন্দ্র মোদি তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ভারতীয় অর্থনীতিতে গরুর মাংস দিন দিন আলোকময় জায়গা করে নিচ্ছে। কেরালায় সরকারিভাবে কয়েকটা গো-হত্যাশালা আছে।
পুরো দক্ষিণ ভারত থেকে ট্রাকভর্তি গরু আসে কেরালার গো মাংস রপ্তানি প্রজেক্টে। ভারত হাইটেক কম্পিউটার চিপস্ রপ্তানি করলেও গো মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম দু-চারটা দেশের মাঝে একটা। আমাদের দেশে গো-মাংসের মোজেযা বলে পুঁথি বানানো যাবে। তবে ইদানীং খাসীর মাংসের দাম বৃদ্ধিতে ‘গরুর কাচ্চি বিরানী’ চালু হয়ে গিয়েছে।
তবে গরুর মোজেযা সম্বন্ধে দামী জ্ঞান দিয়েছিল এক গরিব ও সমাজমুরব্বি। তাকে জিজ্ঞেস করেছিলাম মানুষ শুক্রবারের নামাজে বা ঈদ উদযাপনে বা মসজিদে দু-চার টাকা দানবাক্সে ফেলে। কিন্তু মিলাদ, আজিমুশসান মাহফিল বা ওরস শরিফে শত টাকা হাজার টাকা দেয় এটা বোঝা মুশকিল। মুরব্বি উত্তর দিয়েছিলেন- মসজিদে দান করলে কত হাজার বছর পর জান্নাত আর সওয়াব পাবেন, তাই অল্প নগদানা। আর মিলাদে মাহফিলে বা ওরসে দান করলে নগদ গরুর গোশতের খানা আবার ঘরের জন্য ‘পার্শেলা প্যাকেট। গরুর মোজেযার এই রূপ কিন্তু সত্যিই সর্বগ্রাসী রূপ নিয়েছে।
খানা না থাকলে না জমে মিটিং না জমে মিছিল। ইদানীং মৃত ব্যক্তির জানাজার আগেও গরুর গোশতের ভোজন বড় বড় ডেকরোটার-এর থেকে পাকানোর রেওয়াজ চালু হয়েছে। খানা না থাকলে সুধীজনের আলোচনাও জমে না।
সম্প্রমতি এক ‘টপ-ক্লাস’ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা শেষে গরু গোশতের অনুপস্থিতি আমার এ যাবৎ সঞ্চিত ভাবুক জ্ঞানকে স্নান করে দেয়। প্রতি বছর ‘বার্ষিক সভার পর ভাল ভোজ হয়। হৈ হৈ রৈ রৈ কাণ্ড। ভদ্রলোক, আমলা, বুদ্ধিজীবী, ধার্মীক সমাজসেবক সবার জমকালো উপস্থিতি হয়, মেলাবে মেলাবে- দেবে আর নেবে। কিন্তু এ বছর আয়োজকরা বার্ষিক ভোজের টাকা দক্ষিণের ‘সিডর’ উদ্ভ্রান্ত দুর্গত মানুষের জন্য দান করায় বার্ষিক ‘গরুভোজ’ হতে পারেনি। ফল যা হবার তাই হল । উপস্থিতি হাতেগোনা। তবে গরুর গোশতের আকর্ষণের মোজেযা শুধু আমি একাই যে বুঝেছি তা নয়, উপস্থিত যারা তারা বেশি বুঝেছেন বলেই আসেননি। তবে আশ্চর্যজনকভাবে সবচেয়ে বেশি বুঝেছেন আয়োজকরা স্বয়ং। গরুভোজ থাকবে না বলে তারা বসার আসনসংখ্যা আগেই সীমিত করে রেখেছিলেন। তবে আয়োজকরা যেহেতু শৌখিন চা-সহনীয় আইটেমও কম ছিল না। আমি প্রথমবারে গরুভোজের বেদনায় আহত হয়ে ‘ডবল আইটেম’ গলাধকরণ করলাম। বার্ষিক সভা শেষে অনেক আইটেম তখনও পড়ে থাকতে দেখলাম। গরুর গোশত দু টুকরো বেশি খেতেও আপত্তি নেই। কিন্তু তার বিপরীতে ‘ডবল নাস্তা- আইটেম’ও পেটে যায় না। মিটিং-মিছিল-সভা- মিলাদ-ওরস সবই অচল গরু ছাড়া। বুদ্ধির বিকাশের আগেই গরু রচনার মাহাত্ম্য আজ প্রাক- টিকালি অনুভব করলাম। গো-ভক্তিই হোক বা গো-ভোজই হোক গরু সবার অগ্রে! “ গরু to the fore!’
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক, কলামিস্ট।


