বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_img

সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক, হাসপাতালে ক্যানটিনকর্মী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এতে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মচারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) নগরের এপিক হেলথ কেয়ারের ক্যানটিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. জাস্টিন ক্লাম্প। তিনি প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত ওই ক্যানটিনে সিঙ্গারা খেতেন। মঙ্গলবার দুপুরে ক্যানটিনে গিয়ে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে এক কর্মচারীকে নিজের কাছে ডেকে পাঠান। ওই কর্মচারী সেখানে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এ সময় চিকিৎসক ক্যানটিনের নারী কর্মীদের সামনেই ওই কর্মচারীর প্যান্টের জিপার খুলে অণ্ডকোষ চেপে ধরেন। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য ওই কর্মচারীকে আবার এপিক হেলথ কেয়ারে আনা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প। তিনি বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে তাদের কাছেই জিজ্ঞাসা করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এমন একটি ঘটনার অভিযোগ নিয়ে একজন ক্যানটিন কর্মচারী তার কাছে এসেছেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img