বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_img

বাকলিয়ায় যুবককে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় আব্দুর সোবাহান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশ। এসময় একটি দেশীয় বন্দুক, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো-আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)।বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদকসংক্রান্ত পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সোবাহানের বাড়ির সামনে আসে শওকত গ্রুপের লোকজন। এসময় তারা সোবাহানকে কুপিয়ে চলে যায়। পরে সোবাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপর পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করে। নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রআইনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img