খবর বিজ্ঞপ্তি: হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় নগরীর স্টেশন রোডস্থ একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব ইলিয়াস আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে মোহাম্মদ আনোয়ারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার ষূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান তালুকদার ও সহ-সভাপতি রফিক উদ্দিন।

বক্তারা বলেন, সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে রোঁস্তোরা ব্যবসায়ীরা। আমরা যা খাই, তাই ক্রেতাদের খাওয়াতে চেষ্টা করি। কিন্তু অভিযানের নামে আমাদের হয়রানি করে আসছে। তারা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল, হোটেল ও রেস্তোরাঁ মালিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা এবং এ সংক্রান্ত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন, উপদেষ্টা এড. মামুনুল হক, সহ-সভাপতি মোহামম্মদ সেকান্দার জামান,জসিম উদদীন ভুইঁয়া, জামাল আহমেদ,আশরাফুল হাসান রাকিব,শামসুজ্জামান মোহাম্মদ আনোয়ার, মোহা: নাছির উদ্দীন,হাবিবুর রহমান মিন্টু প্রমুখ।


