শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
spot_img

কর্ণফুলী চ্যানেলে অবৈধ পণ্য খালাস, ৩ জাহাজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে চারটি লাইটার জাহাজ পরিদর্শন করে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশন চ্যানেলে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় পরিচালিত এ অভিযানে চ্যানেলে অবস্থানরত মোট চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এর মধ্যে বিধি লঙ্ঘনের দায়ে তিনটি জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘অভ্যন্তরীণ নৌ-চলাচল আইন অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে তিনটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে নৌযানচালক ও মাঝিমাল্লাদের প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ এবং নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘বন্দরের সার্বিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে এ ধরনের অভিযান ও নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img