শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচল বাধাগ্রস্ত হতে শুরু করে। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে যায়। কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।
যানজটে আটকে পড়া ট্রাকচালক বাহাদুর আলম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
একই অভিজ্ঞতার কথা জানিয়ে বাসচালক তাওহীদুল ইসলাম বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজট শুরু হয়েছে। ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে তার প্রায় এক ঘণ্টা লেগেছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। এক বাসযাত্রী বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনগুলোতে পারিবারিক প্রয়োজন কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে যেতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে। তার আশা, এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের কারণে দীর্ঘদিন ধরেই যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত বিকল যানবাহন সরানো এবং মহাসড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img