শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
spot_img

বাংলাদেশ সবার, প্রধানমন্ত্রীর কথার সঙ্গে আমরাও একমত: প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশ সবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, ঠিক একইভাবে আমরা যারা দ্বীন ইসলামের বিশ্বাসী, এ ধরনের অনুষ্ঠানকে হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।শুক্রবার (১৩ নভেম্বর) ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছেন। আপনারা আমার বাবার জন্য, আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।আমিও আপনাদের জন্য দোয়া করছি।
কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।এতে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণকে কেন্দ্র করে তাঁদের আপ্যায়নে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img