শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
spot_img

পতেঙ্গায় পিটিয়ে যুবককে হত্যা, লাশ ফেলে পালাতে গিয়ে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক যুবককে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে এ ঘটনা ঘটে।নিহত মোবারক আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তারা পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতো মোবারক।এই ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা। পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। পরে এক পর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন। তখন স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, এই ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img