সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_img

কর্ণফুলীতে জনতার হাতে ধরা ভাইরাল সেই আইনজীবী

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন।তিনি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ এর সভাপতি দাবি করে আলোচনায় এসেছিলেন।শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
তিনি বলেন, রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ২টার দিকে ওই বাসা থেকে তাকে আটক করা হয়।বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এম কামাল উদ্দিন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img