সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ‘মানসিক স্বাস্থ্যসেবা বন্ধা’ শিক্ষা প্রতিষ্ঠান

মোস্তফা কামাল যাত্রা ■■

একজন মনোস্বাস্থ্য সুরক্ষা অধিকারকর্মি হিসাবে দেশের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসায় আপনাদের জানাই প্রানঢালা অভিনন্দন। প্রতিষ্ঠলগ্ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘মানসিক স্বাস্থ্যসেবা বন্ধা’ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বরাবরই থেকেছে মানসিক স্বাস্থ্যসেবা বঞ্চিত। যদিও গুনগতমানের শিক্ষা ও শিখন নিশ্চিত করার পূর্বশর্ত হলো- প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টজনের মানসিক প্রশান্তির সুযোগ সুবিধা ক্যাম্পাসকেন্দ্রিক সহজলভ্য করা। কিন্তু হতাশাব্যাঞ্জক ও দু:খজনক হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই সেরকম কোন মনোস্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান ব্যবস্থাপনা! যার অনুপস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনোই অর্জন করতে সক্ষম হবে না; আন্ত:র্জাতিক খ্যাতি।

কারণ বিশ্বব্যাপি সংশ্লিষ্ট গ্রেডিং প্রতিষ্ঠানসমূহ যে সকল সূচক বিবেচনায় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষালয় হিসাবে মূল্যায়ন করে থাকে- তার মধ্যে উল্লেখযোগ্য সূচক হলো- “মনোস্বাস্থ্য সেবা”।

অর্থাৎ ঐ শিক্ষা প্রতিষ্ঠান কতোটা মানসিক স্বাস্থ্যসেবা বান্ধব তা পর্যালোচনা করা হয়ে থাকে। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরবরই দেশের সবচাইতে নেতিবাচক গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সংশ্লিষ্টদের কাছে মূল্যায়িত হয়ে থাকে।

কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই কোন “মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র”। যেখান থেকে ভূক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টজন নিতে পারে তাদের চাহিদা মোতাবেক মনোস্বাস্থ্য সুরক্ষা সেবা।ইতোমধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন গবেষণায় যে মনোস্বাস্থ্য বিপর্যয়ের চিত্র উঠে এসেছে তা ভয়ংকর ও অমানবিক।

দেশে একটি “বাংলাদেশ মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার আইন ২০১৮” বলবৎ আছে এবং হাইকোর্টের রায় মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপর বাধ্যবাধকতা রয়েছে- ক্যাম্পাসকেন্দ্রিক সংশ্লিষ্টজনদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত মানসিক স্বাস্থ্যসেবা বঞ্চিত যে কোন ব্যাক্তি চাইলেই আইনী বাধ্যবাধকতার কারণে ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্থ ব্যাক্তি হিসাবে যে কোন সময় মানসিক স্বাস্থ্য সেবা বঞ্চিত হওয়ার কারণে প্রশাসনের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করার আইনী অধিকার সংরক্ষণ করে।

তাই এই সংক্রান্ত বিব্রতকর আইনী জটিলতার মুখোমুখি হওয়ার পূর্বেই সচেতন ও দায়িত্বশীল ব্যাবস্থাকর্মি হিসাবে অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি “মানসিক স্বাস্থ্যসেবা বান্ধব” প্রতিষ্ঠানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে একটি মানসিক স্বাস্থ্যসেবাকেন্দ্রিক স্থায়ী কাঠামো ও অবকাঠামো গড়ে তোলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি মানবিক ও শিক্ষা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে এই প্রসঙ্গে আপনাদের ইতিবাচক বিবেচনা একান্তভাবে কাম্য।সাম্প্রতিককালে ঘটে যাওয়া সহিংসতা ও বন্যাজনিত কারণে সৃষ্ট প্রতিকুল পরিস্থিতিতে শিক্ষার্থীগণ শিক্ষাকেন্দ্র বিচ্ছিন্ন থেকে “ট্রমাটাইজড“ হয়ে আছে। ফলে তাদের মধ্যে গড়ে উঠেছে নানান ধরণের নেতিবাচক মনস্তত্ত্ব। সৃষ্টি হচ্ছে জটিল মনোবৈকল্য তথা নেতিবাচক আচরণ।

ফলশ্রুতিতে ইতোমধ্যে আমাদের প্রত্যক্ষ করতে হলো- ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ঘটে যাওয়া হত্যাকান্ড ও বহুবিধ অসৌজন্যমূলক আচরণ। আর শিক্ষার্থীরা তা করছে যেহেতু তারা পার করেছে এমন এক নেতিবাচক অভিজ্ঞতা যা তাদের মধ্যে গড়ে ওঠা বহুমাত্রিক “পার্সনালিটি ডিজওর্ডার” এর কারণে।

বিশেষকরে দেশব্যাপি ঘটে যাওয়া ঘটনাক্রম তাদের মন ও মননে সৃষ্টি করেছে- অস্থিরতা, হাতশা, বিষন্নতা এবং পিটিএসডি (Post Troumatic strees Disorder) এর মতো জটিল ও বহুমাত্রিক নেতিবাচক ও অসহিষ্ণু মনস্তত্ত্ব। যা ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও আচরণে সৃষ্টি করছে অপ্রত্যাশিত ও অসামাজিক কার্যকারণ।

মনোবিজ্ঞানের ভাষায় এমন পরিস্থিতিতে থাকা মানুষকে যথাযথ সময়ে যথাযথ মনোবৈজ্ঞানিক সেবার আওতায় আনতে না পারলে সে হয়ে উঠবে স্থায়ী মনোসামাজিক প্রতিবন্ধী ব্যাক্তিতে। যে ব্যাক্তি জন্ম দেবে নানান সহিংস পরিবেশ ও পরিস্থিতির।

চলমান সামগ্রিক অবস্থা ও পরিবর্তীত পরিস্থিতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভু-প্রাকৃতিক অবস্থান বিবেচনায় নিয়ে তা মনোস্বাস্থ্য বিপর্যয়ের উপর যে ক্ষতিকারক প্রভাব গড়ে তুলবে সেটা বিবেচনায় নিয়ে যৌক্তিক প্রস্তুতি সু-সম্পন্ন না করে ক্যাম্পাসকেন্দ্রিক একটি বহুমাত্রিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক।

কারণ মনোবৈজ্ঞানিক বিশ্লেষন বলে- উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি করবে ভয়ংকর চিত্র এবং আমাদের মুখোমুখি করবে এক অনভিপ্রেত পরিস্থিতির- যা কারোর জন্যই সুখকর হবে না।

“শিক্ষাঙ্গণকেন্দ্রিক মনোস্বাস্থ্য সেবা নিশ্চিত করা কেন জরুরী” শিরনামে সম্প্রতি আমার একটি প্রাসঙ্গিক নিবন্ধ অন্তর্জাল মিডিয়া “সকাল-সন্ধ্যা” প্রকাশ করেছিল। যেখানে এই সংক্রান্ত মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা ও ঝুঁকি আলোকপাতের পাশাপাশি তা থেকে পরিত্রাণের জন্য ব্যাক্তিগত কিছু উপলব্ধি তুলে ধরার চেষ্টা করেছি। প্রকাশিত সেই নিবন্ধটির লিংক হলো: https://www.shokalshondha.com/why-ptsd-treatment-is-necessary-at-educational-institutions/

গুনগত মানের শিক্ষার পরিবেশ ও শিক্ষাঙ্গন সংশ্লিষ্টদের মনোস্বাস্থ্য সুরক্ষা সেবার যথাযথ ক্ষেত্র প্রস্তুত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনা অবারিত করা যুক্তিযুক্ত হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।তাহলে জাতী মুখোমুখি হবে এমন এক অস্বাস্থ্যকর ও অসামাজিক চিত্রকল্পের যা কারোরই কাছে প্রত্যাশিত নয়। উল্লেখিত আলোকপাতের প্রেক্ষিতে এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব নিযুক্ত মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়দের মনযোগ আকর্ষণ করে ইতি টানছি।

লেখক: সাধারণ সম্পাদক, মেন্টাল হেলথ এডভোকেসী এসোসিয়েশন (MHAA/মা)

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img