সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
spot_img

যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র-দাবি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মুখে থাকার পরও ইরানের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের অনুমান, তেহরানের হাতে এখনো দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যাই দেড় হাজারের বেশি হতে পারে।রবিবার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ওই কর্মকর্তা জানান, ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা নিরূপণ করা বেশ কঠিন। তবে বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, দেশটির হাতে এখনো বড় ধরনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে।মার্কিন কর্মকর্তাদের এই মূল্যায়ন ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে জটিল করে তুলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলেও দেশটি আবারও সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। নতুন করে অস্ত্র তৈরি ও মজুতের মাধ্যমে সম্ভাব্য পরবর্তী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান। তার ভাষায়, ইরান বর্তমানে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও পুনরায় অস্ত্রসজ্জিত করার কাজে ব্যস্ত।
এর আগে, গত সপ্তাহে ইরান নতুন একটি ক্ষেপণাস্ত্র স্থাপনা বা ‘মিসাইল সিটি’ উন্মোচন করে। এ প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও দেশটির হাতে প্রায় ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে নতুন করে প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতাও রয়েছে ইরানের।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে দেশটিতে আবারও হামলা চালানোর পরিকল্পনা আপাতত নেই বলে উপদেষ্টাদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img