নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরের এনায়েত বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, সলিম উল্লাহ বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নগরের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সলিম উল্লাহ বাচ্চু আত্মগোপনে ছিলেন।


