বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_img

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার পাশে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে তিনটার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনের জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ির পাশের পুকুরপাড়ে একটি মুরগির খামারে কয়েকজন অবস্থান করছিলেন।আগুন দেখতে পেয়ে তারা এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না।পরে আমিনুর রহমানের ভাইয়ের শ্যালক ঘটনাস্থলে এসে আগুন নেভান। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img