খবর বিজ্ঞপ্তি: স্কলারশিপ নিয়ে তুরস্কে গমন উপলক্ষে দারুল ইরফান মাদরাসার মেধাবী শিক্ষার্থী আহমদ শুকরান সালেহীেনর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে ২জন ও ২৬ সালে ৩ জন মোট পাঁচজন শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে দারুল ইরফান মাদরাসা, চান্দগাঁও চট্টগ্রাম থেকে। ইতোমধ্যে চারজন তুরস্কে পৌঁছে গেছে। সালেহীনও কয়েক দিনের মধ্যেই ইনশাআল্লাহ পৌছবে। সে সকলের দোয়া প্রার্থী।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দারুল ইরফান মাদরাসার মুহতারাম সেক্রেটারি প্রফেসর ড. মোঃ এনামুল হক ক্রেস্ট দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আহমাদ শুকরান সালেহীনের সার্বক্ষণিক অভিভাবক জনাব আব্দুল জাব্বার ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অধ্যক্ষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


