সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_img

মা হয়েছেন মৌসুমী, আপাতত অভিনয়ে বিরতি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদের জীবনে এসেছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরেই এখন তার যত ব্যস্ততা। সন্তানের যত্ন আর মাতৃত্বের নতুন অভিজ্ঞতায় কাটছে অভিনেত্রীর প্রতিটি দিন।সম্প্রতি একটি গণমাধ্যমকে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি তিনি।
মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, জীবনের এই সময়টির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন তিনি। সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এখন ছেলেকে ঘিরেই তার আনন্দের সময় কাটছে।সন্তানের আগমনে বদলে গেছে মৌসুমীর দৈনন্দিন জীবনযাপনও। ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে তাল মিলিয়েই চলছে তার দিন। নিজের বিশ্রামের সময়ও মিলছে খুব কম। কখনো কখনো টানা দুই ঘণ্টা ঘুমানোর সুযোগও হচ্ছে না বলে জানিয়েছেন অভিনেত্রী।
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ভালোভাবে দেখার সুযোগ পাননি মৌসুমী। পরে যখন কাছ থেকে দেখেছেন, তখন ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিকে ছেলের নড়াচড়া ও হাত-পা নাড়ানো বুঝতে পারছিলেন। পরে ভালোভাবে দেখার সুযোগ হলে মনে হয়েছে, ছেলে দেখতে তাঁর মতোই হয়েছে।
মাতৃত্বের এই নতুন যাত্রায় স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে মা হওয়ার কারণে আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন এই অভিনেত্রী। নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও এখনই কাজে ফিরতে চান না তিনি। সন্তানকে সময় দেওয়াকেই আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। মৌসুমীর ভাষায়, আরও কয়েক মাস বিরতি নিয়ে আবার অভিনয়ে ফিরবেন তিনি।
এর আগে, গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন মৌসুমী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের সম্পর্কের শুরু দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে। অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের ১৪ বছরের পরিচয় ও চিন্তাভাবনার মিল থেকেই বিয়ের সিদ্ধান্ত।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত ক্যামেরার সামনে নয়, জীবনের সবচেয়ে নতুন ও আনন্দময় পরিচয়—মা হিসেবেই সময় কাটাতে চান এই অভিনেত্রী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img