সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_img

পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পানভর্তি ঝুড়ির ভেতরে অভিনব কৌশলে পাচারের সময় ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটে অবস্থিত ‘মেসার্স হযরত মালেক শাহ্’ নামীয় পানের আড়তের সামনে এই অভিযান চালানো হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকসেবী ও কারবারিদের কাছে বেশি দামে এসব ইয়াবা বিক্রি করতেন তিনি।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img