মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
spot_img

মহানগরে মশক নিধন অভিযান আরও জোরদার হবে: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে মশক নিধন অভিযান আরো জোরদার হবে বলে জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করার জন্য বলেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার সকালে কালামিয়া বাজারে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, মশক নিধন অভিযান আরও জোরদার হবে। ওষুধের গুণগতমান ল্যাব টেস্ট করা হবে। কোনো ধরনের আপস করবো না। মস্কোবার অনেক ইফেকটিভ হবে ইনশাআল্লাহ আমরা মনে করি। মেয়র বলেন, বিগত সরকারের আমলে প্রতি ওয়ার্ডে ৪০-৫০ জন করে পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, আপনারা দেখবেন তারা ঠিকমতো কাজ করছে কি না। কাজ না করলে আমাদের জানাবেন, শাস্তির ব্যবস্থা করবো। তাদের চাকরি হয়তোবা নাও থাকতে পারে। পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা ইমানদারিত্বের সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সিডিএ, ওয়াসা, টিঅ্যান্ডটি, পিডিবি, কর্ণফুলী গ্যাস,পানি উন্নয়ন বোর্ডসহ সব সেবাদানকারী সংস্থাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করার কথা জানিয়ে তিনি
বলেন, সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করবেন না। সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ের দিকে দৃষ্টি দিচ্ছি আমরা। চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে হোল্ডিং ট্যাক্স আপনাকে দিতে হবে। আমি অনেক বকেয়া লিস্ট দেখেছি।
মেয়র বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখেছি। মানুষ কষ্ট পাচ্ছে। যেসব রাস্তাঘাট জনদুর্ভোগের কারণ হচ্ছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে নালা নর্দমা অপরিষ্কার। এ শহর আমার একার না, সবার। তাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে কাজের পারফরম্যান্স জানতে চান। মেয়র ঘোষণা দেন, রাতেই চসিকের পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img