মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৬৫ জন, পাস ৬৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর পাস করেছে আরও ৬৪ পরীক্ষার্থী। জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছে আরও ৬৫ পরীক্ষার্থীর নাম।রোববার পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।গত ১০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। উপস্থিত ছিলেন ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরে পাস করেছেন ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফেল করেছেন ৩৯ হাজার ২০৭ জন। পরীক্ষা নিয়ন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।
এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসঙ্গে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img