মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
spot_img

স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ

ফটিকছড়ি প্রতিনিধি: স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়ি জেলাগামী বিভিন্ন যানবাহনে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েন।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ চালাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে অবরোধকারীদের আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।আন্দোলনকারী আকিব হাসান মাহি বলেন, ‘ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
আন্দোলনরতরা বলেন, স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের ১২ দাবিতে আমরা গত এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করলেও স্বাস্থ্য বিভাগ কোনো কর্ণপাত করেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা না হলে আমরা ফটিকছড়ির মানুষকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলব।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img