শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
spot_img

চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম মোছাম্মৎ আরফি (১৯)। তিনি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা।
স্থানীয়রা জানান, সকালে দরজা না খোলায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে গৃহবধূর লাশ টয়লেটে দেখতে পান। মাত্র ৮ মাস আগে গোলাম শরীফের পুত্র রিজুয়ানের সঙ্গে তার বিয়ে হয়।
চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img